December 9, 2025, 7:51 am
শিরোনাম:
মাগুরায় আবারো মহিলা জামাতকর্মীর উপর আ-লীগের হামলার অভিযোগ মাগুরায় আবাবিল মাশরুম সেন্টারে ৫০ জন নারী ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিনামূল্যে মাশরুম বীজ বিতরণ মাগুরায় তরুণ মাশরুম উদ্যোক্তার বাড়িতে ঢাকার অতিরিক্ত সচিব পরিদর্শন করলেন মাগুরা ১আসনের জামায়তের প্রার্থী আব্দুল মতিনের গণ সংযোগ! মাগুরা নবাগত পুলিশ সুপারকে সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের ফুলের শুভেচ্ছা মাগুরায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা। যশোরে লিটন গাজি নামে অস্ত্র ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাগুরায় নবাগত পুলিশ সুপারের যোগদান ও গার্ড অফ অনার আগুনে পুড়ে নিঃস্ব একটা পরিবার মাগুরার কান্দাবাশকোটা গ্রামে জমিতে ইটের পাচিল করা নিয়ে প্রতিপক্ষের ইট ও লাঠির আঘাতে অভিযোগ
Notice:

বাংলাদেশ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ওসি প্রদীপ মেজর (অব.) সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী, লিয়াকত গুলি করেন

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঢাকা

পুলিশের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড)। আর সাবেক পরিদর্শক মো. লিয়াকত আলী পূর্বপরিকল্পনা অনুসারে ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে তাঁর হাতে থাকা সরকারি পিস্তল দিয়ে সিনহাকে হত্যার উদ্দেশ্যে তাঁর শরীরের ঊর্ধ্বাংশের গুরুত্বপূর্ণ অঙ্গে পরপর চারটি গুলি করেছেন এবং গুলির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এসেছে।

এর আগে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে গত ২ জুন রায় দেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি আজ রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়টি বাংলায় লিখেছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, যার সঙ্গে একমত পোষণ করেছেন বেঞ্চের অপর বিচারপতি মো. সগীর হোসেন।



Basic News24