বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  ঢাকাস্থ শ্রীপুর-মাগুরা বিএনপি পরিবারের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠন মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের

শালিখায় তারুণ্যের উৎসব ২০২৫ সমৃদ্ধি কর্মসূচির দিবস উদযাপন।

Reporter Name

বিশেষ প্রতিনিধিঃ সুবির ঘোষ।
আজ মাগুরা শালিখা উপজেলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সমৃদ্ধি কর্মসূচি (উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী) উপজেলা দিবস উদযাপন।অনুষ্ঠানটি জাগরণী চক্র ফাউন্ডেশন(জেসিএফ) সীমাখালী শাখার ব্যবস্থাপনায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

সোমবার ১৫ ডিসেম্বর সকাল থেকে উপজেলার গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০ টি স্টল তৈরি, চিত্রাঙ্কন,ম্যারাথন দৌড়,সাইকেল প্রতিযোগিতা,গান ছড়া,কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টে শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন ক্লাবের সদস্য ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

বিকাল ৩ টায় আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক,এবং সেরা স্টল, সেরা দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃশাহ আলম সাবেক ওয়ার্ড মেম্বার হরিশপুর।
প্রধান অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার জনাব মোঃশাহীনুর রহমান জাগরণী চক্র ফাউন্ডেশন সীমাখালী শাখা।
বিশেষ অতিথি ছিলেন জনাব তপন কুমার কুন্ড প্রধান শিক্ষক গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়।মোঃমিজানুর রহমান মেম্বার দেওয়াডাঙ্গা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রওশন বাউল,শালিখা, মাগুরা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ ইকরামুল রহমান,সাংবাদিক রবিউল ইসলাম, সাংবাদিক রাজিব হোসেন, মোঃমফিজুর রহমান কাদিরপাড়া সহ প্রমুখ।
এরিয়া ম্যানেজার তরুণদের উদ্দেশে বলেন—জ্ঞান,সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে গেলে তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, “তারুণ্যের উৎসব”২০২৫ কর্মসূচি তরুণ সমাজকে আত্মবিশ্বাসী, সামাজিকভাবে দায়িত্বশীল ও মানবিক চেতনায় উজ্জীবিত করতে আয়োজন করা হয়েেছে



Basic News24