মাগুরা নিজস্য প্রতিনিধ /মাগুরায় সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের বর্ধিত ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে! ৩১শে ডিসেম্বর রোজ বুধবার সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সিনিয়র সাংবাদিক সাংবাদিক সাহেব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন ফোরামের মাগুরা জেলা সভাপতি জনাব আকরাম হোসেন ইকরাম;সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব ফারুক আহমেদ ;সিনিয়র ভাইচ প্রেসিডেন্ট নিরঞ্জন শীল ;পরিমল শীল ;সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের সেক্রেটারি জনাব নওয়াব আলী ;জয়েন্ট সেক্রেটার জনাব জিআরএম তারেক ;সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফরামের সাংগঠনিক সম্পাদক সুবীর কুমার ঘোষ ;সিনিয়র সাংবাদিক স্বপন কুমার ;জিয়াউর রহমান মুন প্রমুখ! সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাবনা আনা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়! শেষে বিদায়ী বর্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং নতুন নববর্ষকে স্বাগতম জানিয়ে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়!