June 5, 2026, 8:08 pm
শিরোনাম:
যশোরে ডি লাইট ১৩তলা ভবনের মালিকের বিরুদ্ধে মানববন্ধন ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে বর্ণাঢ্য র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত। মাগুরা প্রতিনিধি: সুবির ঘোষ। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৫টায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের সচিব শাহিনুর ইসলাম শাহীন এবং শালিখা উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী ইলিয়াস হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন:প্যানেল চেয়ারম্যান: নজরুল ইসলাম। ইউপি সদস্যবৃন্দ: অনিতা মন্ডল, ভগবতী, সংকরী, রবিউল ইসলাম, নূর ইলিয়াস বাবু, নূর মোহাম্মদ ও রাসেল। গ্রাম পুলিশ সদস্যবৃন্দ: দফাদার খালেক, নির্মল, মাখন, বিভাস ও মনোতোষ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। ক্যাম্পেইনে বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা ও গুরুত্ব তুলে ধরেন। গলছে সম্পর্কের বরফ, আবার কেন চীনের দিকে ঝুঁকছে পশ্চিমারা? কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৬৩ নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ আ.লীগের প্রশ্ন, জবাব দিল জাতিসংঘ যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন যশোর ৩ নং ওয়ার্ড দেওড়া ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন যশোরে দেওয়াড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি’র শাহাদত বার্ষিকী পালন লোহাগড়ার হেচলাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

আজ মাগুরার বরেণ্য শিক্ষাবিদ ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাষাসৈনিক খান জিয়াউল হকের চতুর্থ মৃত্যু বার্ষিকী

Reporter Name

মাগুরা প্রতিনিধ ২০২৬ জানুয়ারি ১৩ ই মঙ্গলবার
আজ মাগুরার বরেণ্য শিক্ষাবিদ ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাষাসৈনিক খান জিয়াউল হকের চতুর্থ মৃত্যু বার্ষিকী
বিশেষ প্রতিনিধি, মাগুরা : আজ ১৪ জানুয়ারি মাগুরার বরেণ্য শিক্ষাবিদ ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাষা সৈনিক খান জিয়াউল হকের চতুর্থ মৃত্যু বার্ষিকী।

১৯২৮ সালের ৮ জুন মাগুরার ভায়না গ্রামে জন্মগ্রহণ করেন তৎকালিন মাগুরা এসডিও কোর্টেরু নাজির আবুল কাশেম খানের পূত্র খান জিয়াউল হক। পিতার চাকরিসূত্রে শৈশব কেটেছে নানা জায়গায়। বনগাঁ থেকে প্রাথমিক পর্যায়ের লেখাপড়া শেষ করে যশোর জেলা স্কুল থেকে মাধ্যমিক, কোলকাতা রিপন কলেজে এবং যশোর এমএম কলেজে উচ্চ মাধ্যমিক ও বিএ পড়েছেন। এমএম কলেজে পড়াকালিন সময়ে তিনি পর্যায়ক্রমে ছাত্র সংসদের জিএস ও প্রেসিডেন্ট নির্বাচিত হন। এসময় তিনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯৫২ সালে যশোর এমএম কলেজে ব্যাপক পুলিশি হামলার পর তিনি মাগুরায় চলে আসেন এবং ভাষা আন্দোলনে অন্যতম সংগঠকের ভু’মিকা পালন করেন। ২১ শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রহত্যার প্রতিবাদে মাগুরায় মিছিল বের হলে মিছিল থেকে পুলিশ খান জিয়াউল হকসহ তিনজনকে আটক করে।

শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়ে মাগুরা মডেল হাইস্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন খান জিয়াউল হক। ১৯৬২ সালে মাগুরা এজি একাডেমীতে প্রধান শিক্ষক পদে যোগ দিয়ে চুয়ল্লিশ বছর বছর এ পদে নিষ্ঠার সাধে দায়িত্ব পালন করেন।

মূলত: এখান থেকেই জড়িত হন নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এবং পরিণত হন মাগুরার সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্বে। দীর্ঘ ২২ বছর মাগুরা টাউন হলের সাধারণ সম্পাদক হিসেবে এ অঞ্চলের থিয়েটার আন্দোলনে অসামান্য ভূমিকা রাখেন। এসময় অসংখ্য নাটকে তিনি অভিনেতা ও নির্দেশক হিসেবে কাজ করেন। চুয়াল্ল্শি বছর মাগুরা সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পদিকের দায়িত্ব পালন করে এটিকে মাগুরার সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। ১৯৬৫ সালে মাগুরায় সর্বপ্রথম তিনি স্কাউট আন্দোলনের প্রবর্তন করেন। তার উদ্যোগেই এজি একাডেমীতে শুরু হয় মাগুরা দুধ মল্লিক বালিকা বিদ্যালয়, মাগুরা আদর্শ কলেজ, তিন নম্বর প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এছাড়া মগুরা সরকারি মহিলা কলজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে তিনি অগ্রণী ভ’মিকা পালন করেছেন।

কর্মের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ স্কাউট্স এর সর্বোচ্চ সম্মান রৌপ্য ব্যাঘ্র, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জাতীয় সমাজ কল্যাণ পুরস্কার, বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক সম্মান, নরেন বিশ্বাস পদক, গোলাম মুস্তাফা অধবৃত্তি সম্মাননা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পুরস্কার,আব্দুল হাই গোল্ড মেডেল, হরিশ দত্ত নাট্য পদক, থিয়েটার ইউনিট নাট্য পদক, জেলা শিল্পকলা একাডেমী পদকসহ অসংখ্য পদক ও সম্মাাননায় ভূষিত হয়েছেন খান জিয়াউল হক।

(পিএস/এসপি/জানুয়ারি ১৩, ২০২৬)



Basic News24

ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে বর্ণাঢ্য র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত। মাগুরা প্রতিনিধি: সুবির ঘোষ। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৫টায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের সচিব শাহিনুর ইসলাম শাহীন এবং শালিখা উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী ইলিয়াস হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন:প্যানেল চেয়ারম্যান: নজরুল ইসলাম। ইউপি সদস্যবৃন্দ: অনিতা মন্ডল, ভগবতী, সংকরী, রবিউল ইসলাম, নূর ইলিয়াস বাবু, নূর মোহাম্মদ ও রাসেল। গ্রাম পুলিশ সদস্যবৃন্দ: দফাদার খালেক, নির্মল, মাখন, বিভাস ও মনোতোষ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। ক্যাম্পেইনে বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা ও গুরুত্ব তুলে ধরেন।