সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  ঢাকাস্থ শ্রীপুর-মাগুরা বিএনপি পরিবারের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠন মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের

মাগুরার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শ্রীপুর উপজেলার

Reporter Name

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে শ্রীপুর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে শ্রীপুর উপজেলায় অবস্থিত আলহাজ্ব আলতাব হোসেন মহিলা কলেজে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ জেলা প্রশাসক, মাগুরা। এসময় উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ‍্যান্ট্রি রেজিমেন্ট এর অধিনায়ক; পুলিশ সুপার, মাগুরা; জেলা নির্বাচন অফিসার; জেলা আনসার কমান্ড্যান্ট; বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীপুর উপজেলা ক্যাম্প কমান্ডার এবং শ্রীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনি আইন ও বিধিমালা, ভোটগ্রহণের ধাপসমূহ এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।



Basic News24