March 11, 2026, 3:51 pm
শিরোনাম:
শালিখায় তিন দিনব্যাপী মতুয়া মহোৎসব। শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫,৫০০ হাজার টাকা লুটে নিলো চক্র। ঝিকরগাছা ইউএনও কে উপেক্ষা করে দিনে বাদে রাত্রে ফসলি জমির বালি কাটার অভিযোগ মাগুরায় জামায়াত নেতার পিতার ইন্তেকাল ও জানাজা অনুষ্ঠিত ওষুধ কিনে খাবে নাকি মামলার তিন হাজার টাকা শোধ করবে? যশোর চৌগাছা বিশ্বাস ফিলিং স্টেশনের মালিকের পিতার ইন্তেকাল মাগুরা অডিটোরিয়ামে জামায়াত ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল মাগুরা অডিটিরিয়ামে জামায়াত ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে জখমের শিকার ব্যবসায়ী হরষিত সাহা। যশোরে ফসলি জমির মাটি কেটে বালি উত্তোলনের অভিযোগ
Notice:

শালিখায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

Reporter Name

শালিখায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভ্রাম্যমান প্রতিনিধি সুবির ঘোষ।
মাগুরা শালিখায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শালিখা উপজেলা শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃবনি আমিন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা অফিসার ইনচার্জ আবু সাইদ,ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ,পুলিশ সদস্য,ফায়ার সার্ভিসের সদস্য।
আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিথুন রায়চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি কাইজার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান মিলটন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহীদুজ্জামান শহীদ, উপজেলা যুবদলের আহবায়ক মুন্সির সোহেল রানা, জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আখির বিশ্বাস, সদস্য সচিব বিপ্লব সরদার, সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল হোসেন,
ছাত্রদলের সভাপতি সুজায়েদ হোসেন সজীব, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তুহিন মুন্সী, উপজেলা পূজা উদযাপন ফন্টের ১সদস্য গোবিন্দ বিশ্বাস, ২অরূপ সাহা, পরিমল সাহা,
এবং রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন, এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়।



Basic News24