সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  ঢাকাস্থ শ্রীপুর-মাগুরা বিএনপি পরিবারের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠন মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের

শালিখায় স্বর্ণ পাঠাগার পদক পেলেন ২ গুনীজন।

Reporter Name

শালিখায় স্বর্ণ পাঠাগার পদক পেলেন ২ গুনীজন

বিশেষ প্রতিনিধিঃ সুবির ঘোষ।

মাগুরা জেলার ঐতিহ্যবাহী স্বর্ণ পাঠাগার পদকে ২০২৫ এর জন্য দুজনকে মনোনয়ন পূর্বক ১৪ এপ্রিল এক জমকালো আয়োজনের মাধ্যমে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে পাঠাগার কতৃপক্ষ সেওজগাতী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক জমকালো আয়োজন করেন। আয়োজনের প্রথমে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। এরপর সম্মিলিত কন্ঠে জাতীয় ও বৈশাখী সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পদক কমিটির সভাপতি জনাব নওয়াব আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেওজগাতী আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা বলরাম মল্লিক, বিদ্যালয় কমিটির সভাপতি নাজমীন নাহার,গবেষক শ্রী ইন্দ্রনীল, সাংবাদিক বিশ্বজিৎ বসু, প্রভাষক অভিজিৎ মন্ডল,সেলিম হোসেন প্রমূখ। ২০২৫ সালের এই পদক গ্রহণ করেন, ৯০ দশকের অন্যতম কবি ও সাংবাদিক বীরেন মুখার্জী ও মোঃ আলী কদর। বীরেন মুখার্জী সাহিত্য ও সাংবাদিকতায় ও আলী কদরকে কর্মজীবনে সততার স্বীকৃতি স্বরুপ এই পদক প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি স্বপন বিশ্বাস। উল্লেখ্য বিগত ২০১৯ সাল থেকে প্রতি বছর গুনীজনদেরকে এই পদক প্রদান করা।



Basic News24