মাগুরায় অলোক বাবুর তেলের মিলের ফিতায় জড়িয়ে যুবকের মৃত্য
আকরাম হোসেন ইকরাম/ মাগুরা শহরের নতুন বাজার এলাকায় অলোক বাবুর ওয়েল মেশিনের ফিতায় জড়িয়ে তরুণ যুবক সোবহান (১৭)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি আজ ২৭ এপ্রিল ২টার দিকে ঘটনা ঘটে। মৃত সোবহান মাগুরা দুয়ার পাড়ের শহর আলীর ছেলে। পেশায় সে মিলে মিলের শ্রমিক হিসাবে কাজ করতো। স্থানীয় সূত্রে জানা যায় আজ রবিবার দুপুরের দিকে অলক মিলে হঠাৎ ফিতায় সোবানের হাত পেঁচিয়ে তার দেহ প্রায় অর্ধেক জড়িয়ে মারাত্মক আহত হয়। এ সময় মিলের অন্য কর্মচারীরা দ্রুত তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।