মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  ঢাকাস্থ শ্রীপুর-মাগুরা বিএনপি পরিবারের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠন মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের

মাগুরায় কুশাবাড়িয়া গ্রামে ৪ বিঘা জমির ধানে চিটা, কৃষকের মাথায় হাত

Reporter Name

মাগুরায় কুশাবাড়িয়া গ্রামে ৪ বিঘা জমির ধানে চিটা, কৃষকের মাথায় হাতত

মাগুরা সংবাদদাতা:

সারাদেশে চলছে এখন পাকা ধান কাটার মৌসুম কিন্তু মাগুরা সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের কৃষক ওহিদুজ্জামানের চার বিঘা জমির পাকা ধানের বদলে চিটা দেখা দিয়েছে । এতে কৃষক ওহিদুজ্জামান আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন তিনি জানান পার্শবর্তী মহিষাডাঙ্গা গ্রামের এক কৃষকের কাছ থেকে ধানের বীজ ক্রয় করে এই চার বিঘা জমিতে রোপন করেন | ধান ফুলার পরে ৯৫% গাছে চিটা দেখা দেয় , তখন ব্লক সুপার ভাইজারের সাথে পরমর্শ নিয়েও তিনি কোনো প্রতিকার পাননি | এপর্যন্ত এই ধানের পিছনে সার, ঔষুধ, সেচ ও দিনমুজুর বাবদ প্রায় ৮০ হাজার টাকা তিনি ইতিমধ্যে খরচ করে ফেলেছেন | সামনের দিনগুলোতে কিভাবে পরিবারের মুখে আহার জোটাবেন এই ভেবে কৃষক ওহিদুজ্জামান এখন চোখে মুখে অন্ধকার দেখছেন |
এ বিষয়ে মঘী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মাখলুকাত বিশ্বাস জানান ওহিদুজ্জামান একজন প্রকৃত চাষী, কৃষি তার পেশা, আর্থিক ভাবে সে যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে যদি সরকার তাকে সাহায্য না করে তাহলে আগামী মৌসুমে তার পক্ষে ফসল আবাদ করা কঠিন হয়ে পড়বে |
ক্ষতিগ্রস্থ চাষী ওহিদুজ্জামান বাংলাদেশ সরকার ও মাগুরা ১ আসনের এমপি মহোদয়ের কাছে সাহায্য প্রার্থনা করেছেন |



Basic News24