সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  ঢাকাস্থ শ্রীপুর-মাগুরা বিএনপি পরিবারের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠন মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের

মাগুরায় শালিখায় ৫ বছরের সৎ ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম; থানায় অভিযোগ।

Reporter Name

  1. মাগুরায় শালিখায় ৫ বছরের সৎ ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম; থানায় অভিযোগ

বেসিক 24 স্টাফ রিপোর্টার: নাজমুল হাসান মাগুরা।

মাগুরার শালিখা উপজেলায় ৫ বছরের এক শিশু সন্তানকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মো: মিকাইল শেখ ( ৩০) বাদী হয়ে শালিখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগপত্র সূত্রে জানা গেছে, শালিখা উপজেলার তালখড়ি গ্রামের বাসিন্দা মো: মিকাইল শেখের প্রথম স্ত্রী চার বছর আগে চলে যাওয়ার পর তিনি পিনজিরা খাতুন (২৫) নামক এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন। মিকাইল শেখের প্রথম পক্ষের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম নূর মোহাম্মদ।
​অভিযোগে উল্লেখ করা হয়, বিবাহের পর থেকেই সৎ মা পিনজিরা খাতুন শিশু নূর মোহাম্মদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ০৬ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার সময় পিনজিরা খাতুন তুচ্ছ ঘটনা কেন্দ্র শিশুটিকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
​ভুক্তভোগী পিতা জানান, বিষয়টি নিয়ে তিনি পিনজিরা খাতুনের বোন তানজিরা খাতুন ও পিতা শফিয়ার গাজীকে জানালে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মোবাইল ফোনে মিকাইল শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন।
এই ঘটনায় পিনজিরা খাতুনসহ তার পরিবারের আরও দুই সদস্যকে বিবাদী করে শালিখা থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী হিসেবে উজালা খাতুন ও অরবিন্দসহ প্রতিবেশীরা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​ভুক্তভোগী পিতা মিকাইল শেখ তার শিশু সন্তানের ওপর এমন নৃশংস হামলার সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।



Basic News24