রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামী ব্যাংক নিয়ে বিভ্রান্তি: শরিয়াহ, অর্থনীতি ও বৈশ্বিক বাস্তবতা কী বলে? মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায়, শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় লেংটা বাবার আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যাত্রাপালা শ্রীপুরে পল্লিবিদ্যুতের চরম অবহেলায় দিনমজুরের করুণ মৃত্যু: ২ কর্মী বরখাস্ত মাগুরায় দেশব্যাপী ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে উত্তপ্ত মহম্মদপুর: সংঘাত এড়াল বিএনপির দুই পক্ষ মাগুরায় শিক্ষক কর্তৃক ছাত্রী অন্তঃসত্ত্বার অভিযোগ: বিতর্কিত শিক্ষক লাপাত্তা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শালিখা উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ: তদন্ত প্রতিবেদন নিয়ে ধোঁয়াশা, নিষ্ক্রিয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে বর্ণাঢ্য র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত।

Reporter Name

 

মাগুরা প্রতিনিধি: সুবির ঘোষ।

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৫টায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের সচিব শাহিনুর ইসলাম শাহীন এবং শালিখা উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী ইলিয়াস হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন:প্যানেল চেয়ারম্যান: নজরুল ইসলাম।
ইউপি সদস্যবৃন্দ: অনিতা মন্ডল, ভগবতী, সংকরী, রবিউল ইসলাম, নূর ইলিয়াস বাবু, নূর মোহাম্মদ ও রাসেল।
গ্রাম পুলিশ সদস্যবৃন্দ: দফাদার খালেক, নির্মল, মাখন, বিভাস ও মনোতোষ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। ক্যাম্পেইনে বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা ও গুরুত্ব তুলে ধরেন।



Basic News24