মাগুরা জেলা কারাগারে বয়স্কদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পরিমল শীল : ৩০ বছরের সাজা নিয়ে কারাগারে আছেন জলিল উদ্দিন মোল্যা। বয়স এখন ৯৫। বার্ধক্য আর নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন। কিন্তু কারাবন্দি জীবনের সীমাবদ্ধতায় নিয়মিত চিকিৎসা যেন তার জন্য বিলাসিতা। জলিলের মতো আরও অনেক বয়স্ক ও অসুস্থ বন্দির বাস্তবতা সামনে এনে এক মানবিক উদ্যোগ নিয়েছে মাগুরা জেলা কারাগার।
প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি, যেখানে বন্দিদের জন্য কারাগারের ভেতরেই গড়ে তোলা হয় অস্থায়ী চিকিৎসা সেবা কেন্দ্র। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ৪৫ জন বন্দির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।