বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  ঢাকাস্থ শ্রীপুর-মাগুরা বিএনপি পরিবারের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠন মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের

শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​

Reporter Name

শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে
কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
মাগুরার শালিখার গঙ্গারামপুর দক্ষিণপাড়ার দীর্ঘদিনের বেহাল ও কাদায় ভরা কাঁচা রাস্তাগুলো পরিদর্শনে করেন, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন। গত শনিবার বিকেল ৪টায় তিনি এলাকাটি পরিদর্শনে যান।
​এ সময় স্থানীয় জনসাধারণ অত্যন্ত আনন্দঘন পরিবেশে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
​রাস্তা পরিদর্শনের সময় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগের কথা শোনেন এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, জনগণের এই দুর্ভোগ আর বেশিদিন থাকবে না। অতি দ্রুত এই কাঁচা রাস্তাগুলো পাকাকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
​উক্ত পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন:
​উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মুন্সি আনিসুর রহমান মিল্টন,
​বিএনপি নেতা মোঃ মমতাজ উদ্দিন মোল্লা,
​বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক,
​বিএনপি নেতা মাহমুদুন্নবী মাহমুদ,
​বিএনপি নেতা শাহীন পারভেজ বাচ্চু,
​বিএনপি নেতা জাহিদুর রহমান কামাল
উপজেলা যুবদলের সদস্য মহাসিন মোল্লা,এ সময় উপস্থিত ছিলেন, মোঃ মুন্সি মনিরুল ইসলাম মহব্বত ও শতখালী ইউনিয়ন যুবদল নেতা জাহিদুর রহমান মিলন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য হোসাইন মোহাম্মদ মানিক আড়পাড়া ইউনিয়ন ইউপি সদস্য মনির হোসেন মনু।
​এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন।



Basic News24