রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামী ব্যাংক নিয়ে বিভ্রান্তি: শরিয়াহ, অর্থনীতি ও বৈশ্বিক বাস্তবতা কী বলে? মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায়, শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় লেংটা বাবার আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যাত্রাপালা শ্রীপুরে পল্লিবিদ্যুতের চরম অবহেলায় দিনমজুরের করুণ মৃত্যু: ২ কর্মী বরখাস্ত মাগুরায় দেশব্যাপী ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে উত্তপ্ত মহম্মদপুর: সংঘাত এড়াল বিএনপির দুই পক্ষ মাগুরায় শিক্ষক কর্তৃক ছাত্রী অন্তঃসত্ত্বার অভিযোগ: বিতর্কিত শিক্ষক লাপাত্তা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শালিখা উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ: তদন্ত প্রতিবেদন নিয়ে ধোঁয়াশা, নিষ্ক্রিয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

মাগুরার ধলহারা গ্রামে সমঝোতার ভিত্তিতে চলছে জুয়া খেলা

Reporter Name

মাগুরার ধলহারা গ্রামে সমঝোতার ভিত্তিতে চলছে জুয়া খেলা

মাগুরা সংবাদদাতা: মাগুরার ধলহারা গ্রামে প্রকাশ্য কুখ্যাত সন্ত্রাসী কিবলু মোল্লা নিয়ন্ত্রণে চলছে চলছে জুয়া খেলা। সরোজমিনে দেখা যায়, ধলহারা গ্রামের মেম্বার পাড়া, ধলহারা বাজারের মন্দিরের পিছনে, ওলিয়ার মৌলভীর বাড়ির পশ্চিম পাশে লিচুর বাগানের ভিতর নিয়মিত প্রকাশে চলে জুয়া খেলা। জুয়া খেলে অনেক পরিবার ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। সারা দেশে জুয়া ও জুয়াড়িদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হলেও মাগুরার ধলহারা গ্রামে এর কোনো প্রভাব নেই। উপরন্তু ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসারকে দেখা যায় জুয়াড়ী কিবলু মোল্লার গভীর সখ্যতা। অনেকের ধারণা এখান থেকে আর্থিক সুবিধা নিয়ে সমঝোতার ভিত্তিতে এই জুয়া খেলা চালু রাখা হয়েছে, জুয়া খেলাকে কেন্দ্র করে এই গ্রামে প্রায়ই মারামারি ও কাইজা লেগে থাকে। গ্রামবাসীর দাবি অবিলম্বে কুখ্যাত সন্ত্রাসী কিবলু মোল্লাকে গ্রেফতার করে চিরতরে জুয়া খেলা বন্ধে যেন কার্যকর ভূমিকা গ্রহণ করা হয়। অনেকে অভিযোগ করেছেন কিবলু মোল্লা একজন মাদকসেবীই নন, সে ও তার ভাই জিবলু পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা।



Basic News24