মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠি
জমহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর জামে মসজিদে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২ সেপ্টেম্বর (বুধবার) বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত মসজিদ প্রাঙ্গণে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর এই সভার আয়োজন করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।নারায়ণপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, "রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবনই মানবজাতির জন্য একমাত্র সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তাঁর সুন্নাহর সঠিক প্রতিফলন ঘটাতে পারলেই সমাজে প্রকৃত শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মতিউর রহমান। তিনি নবী করিম (সা.)-এর সীরাতের বিভিন্ন দিক এবং বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা তুলে ধরে সবাইকে রাসূলের (সা.) আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।সভাপতির সমাপনী বক্তব্যের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।