মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার জাগরা বাজারে মোঃ তোরাপ মোল্যা ও আবুল বাশারের দোকানে বিদ্যুতোর শটসার্কিটে আগুন লেগে প্রায় ৬৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীরা জানান,রাত অনুমানিক ২টার দিকে আগুন লাগে তবে কেউ ঘুমে আগুন নেভাতে আসেনি।ভোর বেলায় আজানের সময় মাগুরা ফায়ারসার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। এসময় দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এদিকে আগুন লাগার খবর সকালে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার লোক সকাল বেলায় দেখতে ভিড় জমায়। মঘী ইউনিয়ন বিএনপি নেতা খাইরুজ্জামান সবুজ.আব্দুল ওহাব মোল্যা.অধ্যাপক মিজানুর রহমান,ঠান্ডু প্রমুখ।এদিকে আগুন লাগার খবর পেয়ে মাগুরা ১ আসনের জামায়াতের সাবেক প্রার্থী জনাব আব্দুল মতিন ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহম্মদ বাচ্চু,মঘি ইউনিয়ন জামায়াতের আমির ডাঃ ওমার আলী,সাধারন সম্পাদক ডাঃ জালাল উদ্দিন.সহকারি সেক্রেটারি রফিকুল ইসলাম,আছাদুজ্জামান প্রমুখ।