শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি”: শালিখায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে এএসআই গুরুতর আহত, আটক ১ মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ১৮ সাংবাদিককে আর্থিক সহায়তার চেক বিতরণ মাগুরায় জাগলা বাজারে বিদ্যুতের শটসার্কিটে আগুন লেগে প্রায় ৬৫ লক্ষাধিক টাকার ক্ষতি শালিখায় ময়লা ফেলাকে কেন্দ্র করে দেবরের আঘাতে ভাবি ও ভাতিজা গুরুতর জখম ​শালিখায় ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন মাগুরা ছয়চার প্যারালাইসিস অসহায় মহিলার জমি জোর করে দখলের অভিযোগ দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শারীরিক অসুস্থার জন্য বৃহস্পতিবার অফিসে আসতে পারেননি

সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি”: শালিখায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন

Reporter Name

  1. “সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি”: শালিখায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসে

ভ্রাম্যমান প্রতিনিধি, সুবির ঘোষ

মাগুরার শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ ব্রিফিং প্যারেড শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। শালিখা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​শালিখা থানার তদন্ত কর্মকর্তা দেবব্রতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার (পিপিএম-সেবা) জনাব মোল্লা আজাদ হোসেন।

​অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি বলেন, “সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।” এ সময় তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিচুর রহমান মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহাফুজুর রহমান এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস।

​এ সময় শালিখা থানা পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন বিশ্বাস, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, সাংবাদিক স্বপন বিশ্বাস, পাভেল মুন্সি, আবু হুরায়রা, নাজমুল হক, সাইফুল ইসলাম এনটোন, সুবির ঘোষ, লক্ষণ চন্দ্র মন্ডল, সুমন খানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।



Basic News24