বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা বাস টার্মিনালে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত মায়েদের আশীর্বাদ ও ভালোবাসায় সিক্ত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা ঢালী মাগুরায় ৩ জন সাংবাদিকের নামে মিথ্যা ভিত্তিহীন অপবাদ দিয়ে চাঁদা দাবীর কথা উল্লেখ করিয়া নোটিশ শালিখার ৪ জন প্রাথমিক শিক্ষকদের, লিগ্যাল নোটিশ দিয়েছে ৩ জন পেশাদার মাঠ সাংবাদিকরা মাগুরায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকা উদ্ধার ও আটক মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি”: শালিখায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে এএসআই গুরুতর আহত, আটক ১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

Reporter Name

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠি।

ভ্রাম্যমান প্রতিনিধি, সুবির ঘোষ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে।

নৌকাবাইচ প্রতিযোগিতাটি কাফাসাটী নদীঘাট থেকে শুরু হয়ে ভাবনহাটি নদীঘাটে গিয়ে শেষ হয়। এভাবে একে একে তিনবার বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন মঘী ইউনিয়নের খানাবাড়ির আকরাম ও তাঁর দল, ২য় স্থান অর্জন করেন গঙ্গারামপুর ইউনিয়নের ইয়াকুব ও তাঁর দল এবং ৩য় স্থান অর্জন করেন মনুখালীর রকিবুল ও তাঁর দল। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও তাঁদের সঙ্গীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) মাগুরা সদর উপজেলার ৭ নম্বর মঘী ইউনিয়নের ভাবনহাটি এলাকায় এ মেলার আয়োজন করে ভাবনহাটি বাজার কমিটি ও এলাকাবাসী।

আয়োজক কমিটির সভাপতি আবু বক্কার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সমাজকে মাদকমুক্ত করতে এবং আমাদের ছেলেমেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করতে হলে তাদের সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে হবে। তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান ইমাম সুজা, সাবেক সদস্য মিজানুর রহমান, জেলা কৃষক দলের সহ-সভাপতি সুজন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন, ৭ নম্বর মঘী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সভাপতি আলতাফ, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সাফি, ইউনিয়ন বিএনপি নেতা হাফিজুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজনে: ভাবনাটি বাজার কমিটি,ও এলাকাবাসী।



Basic News24