সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ও জেলা উন্নয়ন কমিটির সভাা মাগুরা আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পুরস্কার বিতরণ বইয়ের নাম: দ্য আলটিমেট ট্রুথ: সৃষ্টির নকশায় স্রষ্টার সন্ধান লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী বইয়ের নাম: দ্য আলটিমেট ট্রুথ: সৃষ্টির নকশায় স্রষ্টার সন্ধান লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী মাগুরার শালিখায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত মাগুরা জে মালা পুলিশ লাইন্স মাঠে মাসিকস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালী ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালী মহম্মদপুরে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট রাজনৈতিক মদদে ক্রয়কৃত জমি জবর দখল করে বাড়ি নির্মাণ করছে জমি জবরদখলকারীরা। যশোর জেলার চৌগাছা

যশোরে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তাদের স্বার্থে সাংগঠনিক শৃঙ্খলা ও আর্থিক স্বচ্ছতার ওপর জোর

Reporter Name

যশোরে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তাদের স্বার্থে সাংগঠনিক শৃঙ্খলা ও আর্থিক স্বচ্ছতার ওপর জোত
যশোরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) সভায় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের ন্যায়সংগত স্বার্থ সংরক্ষণ, সদস্য বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় যশোরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আব্দুল মতিন।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সদস্য বৃদ্ধি, দায়িত্বশীলদের ভূমিকা ও সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দায়িত্ব যথাযথভাবে পালন, পারস্পরিক সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ববর্তী সভার অসম্পন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম, সদস্য সংগ্রহ, দায়িত্ব বণ্টন ও কর্মসূচি বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। ইউনিটগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো এবং নির্ধারিত সময়ে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। দায়িত্বশীলদের সময়নিষ্ঠতা, ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
ব্যবসায়িক পরিবেশ, পারস্পরিক সহযোগিতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে সততা, আমানতদারি, ন্যায্যতা ও পারস্পরিক আস্থা বজায় রাখার সিদ্ধান্ত হয়। ব্যবসায়ীদের ন্যায়সংগত স্বার্থ সংরক্ষণে সংগঠনকে কার্যকর ভূমিকা পালনের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়।
সভায় সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কার্যক্রম নথিভুক্তকরণ, সময়মতো প্রতিবেদন দাখিল এবং আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। আর্থিক লেনদেনে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ ও অনুমোদিত নীতিমালা অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সদস্য বৃদ্ধির জন্য বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ এবং এর অগ্রগতি নিয়মিত পর্যালোচনার সিদ্ধান্ত হয়। আমন্ত্রিত অতিথি সংগঠনের শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। সভাপতি আব্দুল মতিন সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। দোয়ার মাধ্যমে সভা শেষ হয়। কার্যবিবরণী প্রস্তুত করেন মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী।



Basic News24