শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
মাগুরায আঃ মজিদ মাষ্টারের ইন্তেকাল ও জানাজা অনুষ্ঠিত যশোরে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তাদের স্বার্থে সাংগঠনিক শৃঙ্খলা ও আর্থিক স্বচ্ছতার ওপর জোর বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের ২০০৬ সালের২৮শে অক্টোবর পালন ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ শালিখায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত মাগুরায় দেড়ুয়া গ্রামে জমি জমা কেচ সংক্রান্ত বাদীকে রামদা দিয়ে কুপিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ শালিখায় পান্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগারের শুভ উদ্বোধন শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল মাগুরা বাস টার্মিনালে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত

Reporter Name

বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠি
মোহাম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর বি.কে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনোদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর ২০২৬, রোজ বুধবার বাদ আসর থেকে শুরু হওয়া এই মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব ও ক্রীড়া সম্পাদক এবং বিনোদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “বিনোদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কেবল একটি ধর্মীয় আয়োজক সংগঠন নয়, বরং এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন। ইসলামের সুমহান মানবিক আদর্শকে বুকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং একটি আদর্শ ও মাদকমুক্ত সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি পরিষদের বিগত বছরগুলোর সামাজিক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে আরও বলেন, “বিগত বছরগুলোতে আমরা এলাকার গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের বস্ত্রদান, করোনাকালীন ও বিভিন্ন দুর্যোগে খাদ্য সহায়তা এবং অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক অনুদানসহ নানা জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছি। সকলের সার্বিক সহযোগিতা পেলে ভবিষ্যতেও আমাদের এই মানবসেবামূলক কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে অব্যাহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ঘুল্লিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার মোঃ নজরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে মহাগ্রন্থ আল-কুরআন থেকে অত্যন্ত আকর্ষণীয় ও দিকনির্দেশনামূলক তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন মাগুরা জেলা শাখার সভাপতি হযরত মাওলানা এফ.এম জাহাঙ্গীর আলম সাহেব।
বিশেষ বক্তা হিসেবে মাহফিলে আরও আলোচনা করেন ঘুল্লিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মোঃ ময়েনুল ইসলাম (দ্বিতীয় বক্তা) এবং শ্রীপুর, মাগুরা থেকে আগত হযরত মাওলানা মোঃ আকিদুল ইসলাম (তৃতীয় বক্তা)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রোকনুজ্জামান এবং স্থানীয় ওলামায়ে কেরামগণ।
ওয়াজ মাহফিলের পাশাপাশি অনুষ্ঠানে আগত বিশিষ্ট ইসলামী সংগীতশিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।



Basic News24