প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৭:৫৬ এ.এম
মাগুরা জে মালা পুলিশ লাইন্স মাঠে মাসিকস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশ লাইন্স মাঠে জে লিশের মাসিক মাস্টার প্যারেড এবং পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা ও অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাসিক মাস্টার প্যারেডে মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার
#জনাব_মোল্লা_আজাদ_হোসেন_পিপিএম_সেবা মহোদয় প্যারেড পরিদর্শন ও সালামি গ্রহণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছদ, প্যারেডের মান ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যা, কল্যাণমূলক বিষয় এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের সমস্যার কথা গুরুত্বসহকারে শোনা হয় এবং তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী আন্তরিক, জনবান্ধব ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও চাকরিজীবনের দীর্ঘ পথচলা সফলভাবে সম্পন্ন করে অবসরজনিত বিদায় গ্রহণকারী একজন পুলিশ সদস্যকে এ সময় সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। তাঁর দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে (সদর সার্কেল), মাগুরা; জনাব মোঃ হাসানুজ্জামান, সহকারী পুলিশ সুপার, মাগুরা; সহ মাগুরা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
www.basicnews24.com