সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ও জেলা উন্নয়ন কমিটির সভাা মাগুরা আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পুরস্কার বিতরণ বইয়ের নাম: দ্য আলটিমেট ট্রুথ: সৃষ্টির নকশায় স্রষ্টার সন্ধান লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী বইয়ের নাম: দ্য আলটিমেট ট্রুথ: সৃষ্টির নকশায় স্রষ্টার সন্ধান লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী মাগুরার শালিখায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত মাগুরা জে মালা পুলিশ লাইন্স মাঠে মাসিকস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালী ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালী মহম্মদপুরে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট রাজনৈতিক মদদে ক্রয়কৃত জমি জবর দখল করে বাড়ি নির্মাণ করছে জমি জবরদখলকারীরা। যশোর জেলার চৌগাছা

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ও জেলা উন্নয়ন কমিটির সভাা

Reporter Name

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ও
জেলা উন্নয়ন কমিটির সভাল
‎
আকরাম হোসেন ইকরাম মাগুরা থেকে।

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ও মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিঃ মাগুরা সদরের ভাবনহাটী ঢালের মঘী ইউনিয়নে মাগুরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা খামারবাড়ি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ জসীম উদ্দীন ও সাবিক পরিচালনায় মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-ই নবী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কৃষি অফিসার কৃষিবিদ রুমানা রহমান সহ প্রমুখ।
রবি/২০২৬-২৭ অর্থবছরে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সরিষা ও মসুর বীজ এবং সার বিতরণ করা হয়। সরিষার উপকারভোগী কৃষক:–১২০০০ (বার হাজার) জন/বিঘা
প্রতি জন কৃষক পাবে- বীজ- ০১ কেজি, ডিএপি সার-১০ কেজি, এমওপি সার-১০ কেজি।
মসুর এর উপকারভোগী কৃষক:-১৮০০ (এক হাজার আটশত) জন/বিঘা প্রতি জন কৃষক পাবে- বীজ- ০৫ কেজি, ডিএপি সার-১০ কেজি, এমওপি সার-০৫ কেজি
সর্বমোট উপকারভোগী কৃষক ১৩৮০০ (তেরো হাজার আটশত) জন/বিঘা।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ‎এ সময় মঘী ইউনিয়নে ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন। তার বক্তব্য বলেন, কৃষির অগ্রগতি ও কৃষকের পরিশ্রমের সাফল্য তুলে ধরে উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে। আর সারের কোন সংকট নেই কেউ যদি সার গোপনে মজুদ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে ভাবনহাটী ও খানাবাড়ীতে কৃষকদের সঙ্গে নিয়ে সার বিতরণের বিশেষ নির্দেশনা দেন। তিনি আরও বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই সবসময় কৃষকদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করা হবে।”
​বিশেষ অতিথির বক্তব্যে মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার মেহেরুন্নাহার বলেন, “কৃষকরা কার্ড হাতে পেলে খুব সহজেই সরকারি কৃষি সুবিধা পাবেন। আমরা প্রত্যাশা করি, কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্য সহজে ও ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন।”
​অনুষ্ঠানে কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রভাষক মিজানুর রহমান ও কৃষক দল নেতা সুজন মাহমুদ।
‎‎এসব কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষকবৃন্দ ও সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
‎রবিবার ১৫ নভেম্বর ২০২৬ তারিখে মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, রুফটপে নেট মিটারিং সোলার সিস্টেম স্থাপন বিষয়ে জেলা পর্যায়ের সরকারি দপ্তরপ্রধানদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
‎‎জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও জনসেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
‎‎সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
‎‎এছাড়া রুফটপে নেট মিটারিং সোলার সিস্টেম স্থাপন বিষয়ে আয়োজিত অবহিতকরণ সভায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং বিদ্যুৎ সাশ্রয়ে এ ধরনের সোলার সিস্টেম স্থাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
‎

‎



Basic News24