যশোরের ঝিকরগাছায় জোর করে জমি দখল ও মাটি কাটার অভিযো
যশোর প্রতিনিধি /যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাবু পাড়া গ্রামে প্রভাবশালী সন্ত্রাসী পরলোভী আত্মসাৎকারি মশিয়ার রহমান স্বপন,পিতা সাবেদার রহমান এর বিরুদ্ধে জোর করে জমি দখল ও মাটি কাটার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মাহাতাব উদ্দিন অভিযোগে জানান;৭৯নংগদখালী মৌজায় এসএ খতিয়ান নং ১২০৭ সাবেক দাগ ২৭২৪,২৭২৫,হাল দাগ নং,,৪২৯২;৪২৯৩ও৪২৯৫ মোট ১একর ৫৮ শতক জমি নিয়ে দেওয়ানী আদালতে মামলা চলিতেছে। যার মামলা নং ৬৩/০২।এছাড়া ঝিকরগাছা কোটে, /৬২/২c ৭২/৭৩ নং দলিল বাতিল করেন।কেচ নং৭৭/০৯ আইয়ুব মাস্টার ও মশিউর রহমান স্বপন এর ৬২/২c৭২/৭৩ দলিল বাতিল হওয়ার পরও জোর করে দখল করে। আসামিরা ইংরেজি ০১/১১/২০২৬তারিখে ঐ জমি থেকে জোর করে মাটি বিক্রি করে মাটি নেয়ার সময় আমি বাধা প্রদান করলে বন্ধ রাখে। এরপর আবার গোপনে ০৩/১১/২০২৬ তারিখ রাত্রে আবার মাটি কাটে বিক্রি করে। তখন স্থানীয়দের সহায়তায় আমি বাধা প্রদান করি। তখন আসামিরা জট বদ্ধ হয়ে আমার উপরে হুমকি ধামকি দেয় এর নেপথ্যে আছেন হাবিবুর রহমান বুলু মাস্টার । বিষয়টি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।