রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান

একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী সৈনিক এম ফেরদৌস রেজার লড়াকু ইতিহাস

Reporter Name

একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী সৈনিক এম ফেরদৌস রেজার লড়াকু ইতিহা

মাগুরা জেলা জাসাসের সদস্য সচিব এম ফেরদৌস রেজা মনে প্রাণে একজন জাতীয়তাবাদী চেতনার তরুণ রাজনীতিবিদ। তিনি নিজের দক্ষতা, সততা ও কর্মতৎপরতার মধ্যে দিয়ে দলের মধ্যে ও সাধারণ মানুষ মাঝে নিজেকে গ্রহণযোগ্য হিসেবে মেলে ধরতে সক্ষম হয়েছেন | তিনি মনেপ্রাণে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির নিবেদিতপ্রাণ সৈনিক |
এম ফেরদৌস রেজা ১৯৯৫ সালে মাগুরা সরকারি কলেজ থেকে এসএসসি ও ১৯৯৭ সালে মাগুরা সরকারি হোসেন শহীদ সরওয়ার্দী কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচ এস সি পাশ করেন | পরবর্তীতে ভারতের মাদ্রাজ বিশ্বাবিদ্যালয় থেকে ২০০১ সালে বিজনেস এডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেন । ২০০৫ সালে লন্ডনের টেমস ভ্যালি ইউনিভার্সিটি বর্তমানে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন থেকে বিজনেস ম্যানেজমেন্টে গ্রাজুয়েশন ও ২০০৮ সালে একই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন । পরবর্তীতে ২০১০ সালে তিনি আর্টস ইউনিভার্সিটি অফ বোর্নমাউথ থেকে চলচ্চিত্র নির্মাণের উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন । এরপর ২০১০ সাল থেকে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপন ও ভিডিও নির্মাতা হিসেবে কাজ শুরু করেন । ২০১৮ সাল থেকে নিজ জেলা মাগুরাতে পারিবারিক ব্যবসা ও সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন |

এম ফেরদৌস রেজা ২০১৮ সাল থেকে মূলত আমি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন | ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মাগুরা ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আলহাজ মনোয়ার হোসেন খান জেলে বন্দি থাকা অবস্থায় তার পক্ষে ব্যাপকভাবে সামাজিক মাধ্যম ও অনলাইনে প্রচারণার কাজ করেন। সে সময়ে তার নির্মিত একাধিক ভিডিওচিত্র দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে | অনেকে ভয়ের কারণে বিএনপির প্রচার প্রচারণা এড়িয়ে গেলেও এম ফেরদৌস রেজা ছিলেন সোচ্চার ও নির্ভিক | মাগুরা জেলা বিএনপির প্রতিটা মিছিল ও মিটিং এ তার সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত, তিনি জেলার একমাত্র সাংবাদিক হিসেবে গণমাধ্যমে মাগুরা জেলা বিএনপির সংবাদ প্রচার করেন।

এছাড়া ২০২২ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচির উপর “জাগরণ” নামে একটি নাটিকা নির্মাণ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন, এরপর টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশ যাবে কোন পথে – ফয়সালা হবে রাজপথে, চলো চলো ঢাকা চলো, ঢাকা মহাসমাবেশে যোগ দিন, প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা, ২৮শে অক্টোবর ঢাকা মহাসমাবেশে যোগ দিন, ভোটাধিকারসহ বিএনপির প্রচারণামূলক ও জনপ্রিয় অনেক ভিডিওচিত্র নির্মাণ করেন এইসব ভিডিওচিত্র “মনোয়ার হোসেন খান, মাগুরা ১” ফেইসবুক পেজ ও “বাংলাদেশ জাতীয়তাবাদী দল” ফেইসবুক পেজে প্রকাশিত হয়েছে। এছাড়াও কোটা আন্দোলনের উপর “কাঁঠালরানী” নামক খুবই জনপ্রিয় গানটি নির্মাণ করে জুলাই এ গণজোয়ার সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করেন |

১৩ জুন ২০২৩ সালে আমি আনুষ্ঠানিক ভাবে এম ফেরদৌস রেজা মাগুরা জেলা জাসাসের সদস্য সচিব পদ লাভ করার মাধ্যমে সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন। স্বৈরাচার হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে শত প্রতিকূল অবস্থাতেও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে পিছপা হননি । তিনি স্বৈরাচার হাসিনার ডামি নির্বাচনের তফসিল ঘোষণার দিন অর্থাৎ ১৫ নভেম্বর ২০২৩ রাতে মাগুরার ইটখোলা নামক স্থানে মশাল মিছিলে থেকে মাগুরা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন । তৎকালীন মাগুরা জেলা পুলিশ সুপার মোবাইল ফোন চেক করে সকল দলীয় কার্যক্রমের ভিডিও দেখে তার বিরুদ্ধে মাগুরা জেলাতে সর্বোচ্চ ৬ টি মামলা দায়ের করা হয় । মামলাগুলো হলো
মাগুরা জিআর ৪১১/২৩, ৪০৯/২৩, ৩৫০/২৩ , শালিখা জিআর ১২৩/২৩, শ্রীপুর জিআর ১৭৮/২২, মোহাম্মদপুর জিআর ২৬/২৩। তিনি টানা ৩ মাস কারাবরণ করেন |

সবশেষে, এম ফেরদৌস রেজা ২০২৪ সালের ৪ ও ৫ অগাস্ট যখন সারাদেশ ফেসিবাদ বিরোধী উত্তাল আন্দোলনে সশরীরে মাগুরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে ও সরাসরি স্বৈরাচার পতন আন্দোলনে ছাত্র জনতার সাথে প্রতিরোধ গড়ে তোলেন | জুলাই শহীদ রাব্বির সাথে এম ফেরদৌস রেজা ছিল অত্যন্ত গভীর সম্পর্ক | বিভিন্ন আন্দোলনে একসাথে ২ দুইজনে সংগ্রাম করেছিলেন ও একত্রে কারাবরণ করেছেন |



Basic News24