মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
শালিখায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত মাগুরায় দেড়ুয়া গ্রামে জমি জমা কেচ সংক্রান্ত বাদীকে রামদা দিয়ে কুপিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ শালিখায় পান্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগারের শুভ উদ্বোধন শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল মাগুরা বাস টার্মিনালে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত মায়েদের আশীর্বাদ ও ভালোবাসায় সিক্ত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা ঢালী মাগুরায় ৩ জন সাংবাদিকের নামে মিথ্যা ভিত্তিহীন অপবাদ দিয়ে চাঁদা দাবীর কথা উল্লেখ করিয়া নোটিশ শালিখার ৪ জন প্রাথমিক শিক্ষকদের, লিগ্যাল নোটিশ দিয়েছে ৩ জন পেশাদার মাঠ সাংবাদিকরা মাগুরায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকা উদ্ধার ও আটক

শালিখায় পান্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগারের শুভ উদ্বোধন

Reporter Name

শালিখায় পান্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগারের শুভ উদ্বোধ
ভ্রাম্যমান প্রতিনিধি: সুবির ঘোষ

মাগুরার শালিখা উপজেলার রাধাডাঙ্গায় ‘পান্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টায় সংগঠনটির নিজস্ব প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পান্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগারের সভাপতি মোঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক নওয়াব আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও শিক্ষক ইন্দ্রনীল বিশ্বাস বলেন, পাঠাগারকে শুধু বই-পুস্তকের মধ্যে আবদ্ধ রাখলেই চলবে না, একে ডিজিটালে রূপান্তরিত করতে হবে। তবেই আমরা সাধারণ মানুষের ঘরে ঘরে জ্ঞান ও আলোর তথ্য পৌঁছে দিতে সক্ষম হব।

সাংবাদিক স্বপন বিশ্বাস, সাংবাদিক রমেশ চন্দ্র বিশ্বাস, লেখক শচীন্দ্রনাথ বিশ্বাস, পাঠাগারের সাধারণ সম্পাদক রহমত আলী, সাংবাদিক বিশ্বজিত বসু, শিক্ষক অরিন্দ্র বর, কামাল হোসেন, সাংবাদিক সুবির ঘোষ এবং লক্ষণ চন্দ্র মন্ডল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাঠাগারের প্রধান উদ্যোক্তা আশিকুল কায়েস।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারের সহ-সভাপতি ও ধারাভাষ্যকার শম্ভুনাথ মিত্র।



Basic News24