মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
শালিখায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত মাগুরায় দেড়ুয়া গ্রামে জমি জমা কেচ সংক্রান্ত বাদীকে রামদা দিয়ে কুপিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ শালিখায় পান্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগারের শুভ উদ্বোধন শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল মাগুরা বাস টার্মিনালে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত মায়েদের আশীর্বাদ ও ভালোবাসায় সিক্ত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা ঢালী মাগুরায় ৩ জন সাংবাদিকের নামে মিথ্যা ভিত্তিহীন অপবাদ দিয়ে চাঁদা দাবীর কথা উল্লেখ করিয়া নোটিশ শালিখার ৪ জন প্রাথমিক শিক্ষকদের, লিগ্যাল নোটিশ দিয়েছে ৩ জন পেশাদার মাঠ সাংবাদিকরা মাগুরায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকা উদ্ধার ও আটক

শালিখায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

Reporter Name

শালিখায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহ

ভ্রাম্যমান প্রতিনিধি, সুবীর ঘোষ

শালিখা (মাগুরা): মাগুরার শালিখা উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুদ গাজী (৪৫)। তিনি কুয়েত প্রবাসী ছিলেন। ঘটনার অভিযুক্ত বড় ভাই সিদ্দিক গাজী (৫০)। তাঁরা দুজনই ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সূত্রে পাওয়া জমিজমা ভাগাভাগি নিয়ে মৃত মোসলেম গাজীর ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সিদ্দিক গাজী ও মাসুদ গাজীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করলে বড় ভাই সিদ্দিক কাঠের লাঠি দিয়ে মাসুদ গাজীর মাথায় ও শরীরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে শালিখা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



Basic News24