সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  ঢাকাস্থ শ্রীপুর-মাগুরা বিএনপি পরিবারের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠন মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের

শালিখা উপজেলা পরিবেষক সমিতির নতুন কমিটি গঠন।

Reporter Name

শালিখা উপজেলা পরিবেষক সমিতির নতুন কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি: সুবির ঘোষ।

মাগুরা শালিখা উপজেলা পরিবেষক সমিতির আগামী ২ বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ ৫ জুন (শুক্রবার) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সমিতির সকল সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সর্বসম্মত আলোচনার ভিত্তিতে এই নতুন কমিটি গঠন করা হয়।

২০১১ সালে স্থাপিত হওয়ার পর থেকে অত্যন্ত সুনামের সহিত নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ঐতিহ্যবাহী এই সংগঠনটি। সেই ধারাবাহিকতা বজায় রেখে বিদায়ী কমিটির সভাপতি মোঃ শহিদুজ্জামান শহীদ এবং সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামকে পুনরায় তাদের স্বপদে বহাল রেখে ৪১ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটি আগামী ২ বছর সাফল্যের সাথে দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, তারা বিগত দীর্ঘ দিন ধরে অত্যন্ত সফলভাবে এই সমিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ শহিদুজ্জামান শহীদ স্থানীয় ভাবে আকিজ গ্রুপের একজন স্বনামধন্য পরিবেশক এবং সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম নিউওয়ে ও ঘড়ি ডিটারজেন্ট পাউডারের সফল পরিবেশক হিসেবে পরিচিত।

ঘোষিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন—

সহ-সভাপতি: সাহাবুল আলম,সাংগঠনিক সম্পাদক: নুরুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক: ইমরান হোসেন,কোষাধ্যক্ষ: মোহাম্মদ আলমগীর হোসেন,
সহ-কোষাধ্যক্ষ: শিবলী আজগর,প্রচার সম্পাদক: মোহাম্মদ জিহাদ হোসেন,ক্রীড়া সম্পাদক: মোঃ আলিফুজ্জামান আকাশ মুন্সি।

৪১ সদস্যের এই মূল কমিটির পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুপরামর্শ দিতে ৫ সদস্য বিশিষ্ট একটি বিশেষ উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে।

কমিটি গঠন শেষে পুনর্নির্বাচিত নেতৃবৃন্দ পরিবেশ রক্ষা, ব্যবসায়িক উন্নয়ন এবং সদস্যদের পারস্পরিক স্বার্থ সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



Basic News24