March 12, 2026, 2:00 am
শিরোনাম:
শালিখায় তিন দিনব্যাপী মতুয়া মহোৎসব। শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫,৫০০ হাজার টাকা লুটে নিলো চক্র। ঝিকরগাছা ইউএনও কে উপেক্ষা করে দিনে বাদে রাত্রে ফসলি জমির বালি কাটার অভিযোগ মাগুরায় জামায়াত নেতার পিতার ইন্তেকাল ও জানাজা অনুষ্ঠিত ওষুধ কিনে খাবে নাকি মামলার তিন হাজার টাকা শোধ করবে? যশোর চৌগাছা বিশ্বাস ফিলিং স্টেশনের মালিকের পিতার ইন্তেকাল মাগুরা অডিটোরিয়ামে জামায়াত ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল মাগুরা অডিটিরিয়ামে জামায়াত ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে জখমের শিকার ব্যবসায়ী হরষিত সাহা। যশোরে ফসলি জমির মাটি কেটে বালি উত্তোলনের অভিযোগ
Notice:

মাগুরা-১ আসনে গণফোরামের প্রার্থী হচ্ছে ডা. মিজান

Reporter Name

মাগুরা প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-০১ আসনে গণফোরাম থেকে প্রার্থী হচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম ১৩৩ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এই তালিকা প্রকাশ করেন।
গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানও ঘোষিত তালিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে তিনি জানান।

সংগঠনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী নিজে ঢাকা-৬ আসন থেকে প্রার্থী হবেন। শীর্ষ নেতাদের মধ্যে দলটির সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন ঢাকা-৫, অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক নরসিংদী-৩, মোশতাক আহমেদ কুমিল্লা-৩, অ্যাডভোকেট সেলিম আকবর চাঁদপুর-৩, অ্যাডভোকেট সুরাইয়া বেগম বরগুনা-২ এবং মোহাম্মদ উল্লাহ মধু পটুয়াখালী-৩ আসন থেকে প্রার্থী হবেন।

ঘোষিত তালিকায় যাদের নাম নেই তারা আগামী পর্যায়ে সুযোগ পাবেন। এটা একটা আংশিক তালিকা, প্রাথমিক তালিকা। এখান থেকে অনেকে বাদও যেতে পারেন আবার অনেক নতুন করে যুক্তও হতে পারেন বলে জানা গেছে।



Basic News24