July 1, 2026, 10:31 pm
শিরোনাম:
একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী সৈনিক এম ফেরদৌস রেজার লড়াকু ইতিহাস মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান। বাংলাদেশ জাতি হিন্দু মহাজো ট যশোর জেলা শাখার অভিষেক মাগুরা জেলা কারাগারে বয়স্কদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মাগুরা চরশ্রীপুর প্রাইমারি ২ ক্ষুদে শিক্ষার্থীর জন্য অভিভাবকের দাঁত ভেঙ্গে হাসপাতালে “প্রধান শিক্ষকের দায়ভার কি? শালিখায় প্রতিবন্ধী ব্যক্তিদের ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সমাপ্ত। ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুমতি ছাড়া কারও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করলে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ মাগুরায় আ-লীগের  ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিরোধ মিছিল  মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে ত্রন্য নির্ভর বাংলাদেশ বিনির্মানে শীর্ষক মতবিনিময়সভা

শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে জখমের শিকার ব্যবসায়ী হরষিত সাহা।

Reporter Name

শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে জখমের শিকার ব্যবসায়ী হরষিত সাহা

ভ্রাম্যমান প্রতিনিধি:সুবির ঘোষ।

আজ ৩ই মার্চ মঙ্গলবার ভোর ৫:৩০টার সময় মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী হরষিত সাহাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি আড়পাড়া, কালীগঞ্জ রোড এলাকায় এই হামলার সম্মুখীন হন। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, হরষিত সাহা প্রতিদিনের মতো আজ ভোরেও বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।

​এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাইদ জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​ব্যবসায়ীর ওপর এমন হামলায় আড়পাড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।



Basic News24