সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর আটক, হাসপাতালে ভর্তি ঢাকা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান। মোহাম্মদপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে বালিদিয়া একাদশ বনাম রাজাপুরপ্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী মাগুরার ধলহারা গ্রামে সমঝোতার ভিত্তিতে চলছে জুয়া খেলা মাগুরায় কুয়াক ডাক্তার হাসপাতালের বড় ডাঃ পরিচয়ে ১৭ হাজার টাকার টেষ্ট দিয়ে প্রতারনার অভিযোগ মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর আটক, হাসপাতালে ভর্তি

Reporter Name

মাগুরা প্রতিনিধি: 

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কালিনগর গ্রামে গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন চোর চক্রের এক সদস্য। আহত ব্যক্তির নাম মনুমিয়া, যিনি পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) গভীর রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সুযোগ নিয়ে চার সদস্যের একটি দল কালিনগর গ্রামের মাঠে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে নামেন। ট্রান্সফরমারটি খুলে নেওয়ার সময় হঠাৎ সংযোগ চালুর সাথে সাথেই মনুমিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরদিন শনিবার সকালে মাঠের মধ্যে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনুমিয়া স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাগুরার বিভিন্ন এলাকায় সংঘটিত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সাথে প্রত্যক্ষভাবে জড়িত।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



Basic News24