রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  ঢাকাস্থ শ্রীপুর-মাগুরা বিএনপি পরিবারের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠন মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের

Reporter Name

মাগুরা শালিখায় আড়পাড়া পরিবেশক সমিতি ও সেলস সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: পরিবেশক সমিতি ২-০ গোলে জয়ী

মাগুরা থেকে বিউটি :
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আজ ১৯শে জুন ২০২৬, রোজ শুক্রবার বিকেল ৪:৩০ ঘটিকায় আড়পাড়া পরিবেশক সমিতি একাদশ ও সেলস সমিতি একাদশের মধ্যে এক বিশাল প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজকের এই চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আড়পাড়া পরিবেশক সমিতি একাদশ ২-০ গোলের ব্যবধানে আড়পাড়া সেলস সমিতি একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

অতিথিবৃন্দ ও উদ্বোধন
উপজেলা আড়পাড়া পরিবেশক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট।

উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ
খেলাটি উপভোগ করতে এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে আড়পাড়া পরিবেশক সমিতির পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন:

সহ-সভাপতি: মোঃ শাহাবুল আলম,সাধারণ সম্পাদক: মোঃ রবিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক: মোঃ নূর ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক: ইমরান হোসেন,অর্থ সম্পাদক: মোঃ আলমগীর হোসেন,সহ-অর্থ সম্পাদক: শিবলী আজগর,ক্রীড়া সম্পাদক: আলিফুজ্জামান আকাশ
প্রচার সম্পাদক: মোঃ জিহাদ হোসেন।

উপদেষ্টা মণ্ডলী
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ:মোঃ মোশারফ হোসেন, বিপুল শাহ, মোঃ হামজা হোসেন এবং রোকনুজ্জামান রোকন।
আয়োজনে: আড়পাড়া পরিবেশক সমিতি, শালিখা, মাগুরা



Basic News24