June 11, 2026, 6:35 pm
শিরোনাম:
মাগুরা জেলা কারাগারে বয়স্কদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। জেলা প্রশাসকের শিশু ও চক্ষু হাসপাতাল কমিটির পৃথক সভা:  মাগুরার মহম্মদপুর মেয়াদোত্তীর্ণ কীটনাশকের বিক্রির দায়ে৭৫ হাজার টাকা জরিমানা অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শালিখা উপজেলা পরিবেষক সমিতির নতুন কমিটি গঠন। মাগুরা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা: শ্রেষ্ঠ সদস্যদের পুরস্কার প্রদান শালিখা উপজেলা পরিবেশ সমিতির নতুন কমিটি গঠন। যশোরে ডি লাইট ১৩তলা ভবনের মালিকের বিরুদ্ধে মানববন্ধন ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে বর্ণাঢ্য র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত। গলছে সম্পর্কের বরফ, আবার কেন চীনের দিকে ঝুঁকছে পশ্চিমারা?

মাগুরা জেলা কারাগারে বয়স্কদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

Reporter Name

মাগুরা জেলা কারাগারে বয়স্কদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পরিমল শীল : ৩০ বছরের সাজা নিয়ে কারাগারে আছেন জলিল উদ্দিন মোল্যা। বয়স এখন ৯৫। বার্ধক্য আর নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন। কিন্তু কারাবন্দি জীবনের সীমাবদ্ধতায় নিয়মিত চিকিৎসা যেন তার জন্য বিলাসিতা। জলিলের মতো আরও অনেক বয়স্ক ও অসুস্থ বন্দির বাস্তবতা সামনে এনে এক মানবিক উদ্যোগ নিয়েছে মাগুরা জেলা কারাগার।

প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি, যেখানে বন্দিদের জন্য কারাগারের ভেতরেই গড়ে তোলা হয় অস্থায়ী চিকিৎসা সেবা কেন্দ্র। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ৪৫ জন বন্দির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।



Basic News24