মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল জিন সাপ’ আতঙ্ক শালিখায়: গ্রাম রক্ষায় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’ কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর/ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়। মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধ​ন মাগুরায় বহুল আলোচিত মডেল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪৪ ভঙ্গের অভিযোগ  মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন

শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

Reporter Name

শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছি

​ভ্রাম্যমান প্রতিনিধি: সুবির ঘোষ।

“শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না”এই শ্লোগান গানকে সামনে রেখে,মাগুরার শালিখায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
​২৮ সেপ্টেম্বর ২০২৪, সোমবার বিকেল ৪টায় শালিখা উপজেলার আড়পাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি আড়পাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা “শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না” স্লোগানে বাজার এলাকা মুখরিত করে তোলেন।
​শালিখা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম।
​এছাড়া মিছিলে অংশগ্রহণ করেন:
​জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম
​পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাদ মিঠু
​জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আলামিন মোল্যা
​জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক
​শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন
​শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া
​শালিখা উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন
​জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
​মিছিল শেষে আয়োজক নেতৃবৃন্দ যেকোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন।



Basic News24