বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  ঢাকাস্থ শ্রীপুর-মাগুরা বিএনপি পরিবারের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠন মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি

শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন

Reporter Name

শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধp

ভ্রাম্যানপ্রতিনিধি, সুবির ঘোষ

মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘোরিয়া এবিএস ফাজিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্থায়ী খেলার মাঠ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪শে সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে খেলার মাঠ নির্মাণের কাজ শুরু করার জোর দাবি জানান।

উক্ত মানববন্ধনে জেলা যুবদলের সদস্য সুমন মুন্সি বলেন,

“মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য দ্রুত খেলার মাঠ বাস্তবায়ন করতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি চাই। অন্যথায় এই আন্দোলন আরও তীব্র গতিতে চলবে। কিছু লোক এই মাঠের বিরোধিতা করছেন—যা অত্যন্ত দুঃখজনক। এখানে তো সবারই সন্তানরা পড়াশোনা করে, তবে কেন এমন আচরণ? দয়া করে আপনারা এই বাধা দেওয়া থেকে বিরত থাকুন এবং শিক্ষার্থীদের খেলার মাঠের জন্য সহযোগিতা করুন।”

উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মুন্সি রেজাউল ইসলাম বলেন,

“মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা আমাদেরই সন্তান। তাদের ভালো-মন্দ দেখার দায়িত্ব আমাদের এলাকাবাসীর।”

এছাড়াও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা লাবলু, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শিমুল মোল্লা, শতখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন বিশ্বাস এবং শিক্ষার্থী জুবায়ের রহমান প্রমুখ।

পুরো এই কর্মসূচিটির আয়োজন করে ‘সচেতন এলাকাবাসী ও তরুণ সমাজ’।



Basic News24