শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন শালিখায় জমকালো আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উদ্বোধ​ন মাগুরায় বহুল আলোচিত মডেল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৪৪ ভঙ্গের অভিযোগ  মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ

মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্ন

Reporter Name

মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ: আড়পাড়ার জোড়া জয়, ফাইনাল সম্পন্

​ভ্রাম্যমান প্রতিনিধি: সুবির ঘোষ।

​”ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”। শালিখা থানা পুলিশের উদ্যোগে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে পুরুষ ও নারী উভয় বিভাগেই আড়পাড়া ইউনিয়ন জয়লাভ করেছে।
​প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় আড়পাড়া ইউনিয়ন কাবাডি টিম ও তালখড়ী ইউনিয়ন কাবাডি টিম। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে তালখড়ী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আড়পাড়া পুরুষ দল।
​অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে আড়পাড়া ইউনিয়ন নারী কাবাডি টিম মুখোমুখি হয় গঙ্গারামপুর ইউনিয়ন নারী কাবাডি টিমের। চমৎকার নৈপুণ্য দেখিয়ে এ ম্যাচেও জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয় আড়পাড়া নারী দল।
​খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার (পিপিএম-সেবা) মোল্লা আজাদ হোসেন। তিনি জানান, যুবসমাজকে মাদকমুক্ত রেখে ক্রীড়ামুখী করা এবং স্থানীয় পর্যায় থেকে সম্ভাবনাময় কাবাডি খেলোয়াড় তুলে আনার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এলাকার বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে উপস্থিত থেকে উপভোগ্য ম্যাচগুলো উপভোগ করেন।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান (পিপিএম-সেবা), শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান আশিক, এসআই ইকরামুল হুদা, শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন, সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কাইজার হোসেন, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, শালিখা থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শকরা।



Basic News24