August 8, 2026, 7:21 am
শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান মাগুরা মঘী ইউনিয়নের পদক পাওয়া শিক্ষার্থীকে শিবিরের উপহার মাগুরা শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রমের রথযাত্রার শুভ উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ভিন্ন কুলে ভিন্ন জগত, পাব কি আমি তারে? আদ-দ্বীন চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল অপারেশনে চোখ গেল বেগমের?

মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name

মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগআ

মাগুরা সংবাদদাতা :
মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজারে পুলিশের ওপর হামলা চালিয়ে পিকআপ ভ্যান থেকে নাবশকতা ও হত্যা মামলার এক আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার ৫ আগস্ট আসরের নামাজের পর ধোয়াইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ ফারুক রেজা লেলিন এর মালিকানা ধিন একটি ঘরে আহাদ সুমন হত্যা মামলার আসামি সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল আক্তার কাফুর উজ্জল সহ ১০-১৫ জন আওয়ামী লীগের নেতা কর্মী গোপন সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলো। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে উপস্থিত আরো ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বীরেন শিকদার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, আহাদ সুমন হত্যা মামলার আসামি ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরদার, যুবলীগ নেতা রফিকুল ফকির (পিতা: কালাম ফকির)- আশরাফুল রায়পাশা, মারুফ, বসার, রিংকু, শাহীন, শহীদ, হাফিজার ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি, মুক্তার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, টিপু, ইসলাম, খালেক, রশিদ সহ এক ডজন আওয়ামী লীগ নেতা-কর্মী।

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে পুলিশ উজ্জলকে আটক করে। খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনের নেতৃত্বে মিলটনের ভাই ইউসুফ (বহিষ্কৃত ছাত্রদল নেতা), যুগ্ম আহ্বায়ক ফারুক রেজা লেনিন এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে একদল লোক এসে পুলিশের কাজে সরাসরি বাধা দেয়।

একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়। এ সময় আরিফুজ্জামান মিল্টন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং পুলিশের গাড়ি থেকে আটক উজ্জ্বলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ওসি এম শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, আসামি ছিনতাইয়ের অভিযুক্ত আরিফুজ্জামান মিল্টন ও তার ভাই ইউসুফ এর বিরুদ্ধে পূর্বেও পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই, কর্তব্য রত চিকিৎসককে মারধর, ও পুলিশের গায়ে হাত তোলা সহ নানা রকম বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। সম্প্রতি হাসপাতালে চিকিৎসক প্রহার লাঞ্ছনার ঘটনায় মিল্টন ও তার ছোট ভাই ইউসুফের বিরুদ্ধে থানায় মামলা হয়। এছাড়া ইউসুফ কিশোর গ্যাং পরিচালনা, দায়িত্ব পালনকালে এসআই সোহাগকে গালিগালাজ ও মারধরের অভিযোগ রয়েছে। অসংগঠনিক ও মাস্তানিসুলভ আচরণের দায়ে ইউসুফকে পূর্বে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।



Basic News24