মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  ঢাকাস্থ শ্রীপুর-মাগুরা বিএনপি পরিবারের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠন মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের

মাগুরায় নহাটা ইউনিয়নে ভিজিএফ চাউল আত্মসাৎ ও এডিবির কাজে অনিয়মের অভিযোগ

Reporter Name

মাগুরায় নহাটা ইউনিয়নে ভিজিএফ চাউল আত্মসাৎ ও এডিবির কাজে অনিয়মের অভিযো

মাগুরা প্রতিনিধি :
মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নহাটা বাজারে পেঁয়াজ ব্যবসায়ী পিকুল মোল্যার ঘরে প্রায় ৩ টনের বেশি ভিজিএফের চাল পাওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার ১৫ মার্চ রাত অনুমান ১.৩০ টার সময় এ ঘটনায় অভিযান চালিয়ে ঘরটি সিলগালা করেছে মহম্মদপুর উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকুল মোল্যার ঘরে আনুমানিক তিন টন ভিজিএফের চাল পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ঘরটি তালাবদ্ধ (সিলগালা) করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহঃ শাহানুর রহমান।
নহাটা বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মনির আমিন বলেন উপজেলা নির্বাহী অফিসার গভীর রাতে পুলিশ নিয়ে এসে অভিযান দিলে পিকুল মোল্যার ঘরে ভিজিএফের চাল পান। পরে তিনি তালা মেরে দিয়ে চলে যান। চাউলের দাম প্রায় ৬০-৭০ হাজার টাকা আর মেম্বার ফারুক তালা নিয়ে আসে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহানুর জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেঁয়াজ ব্যবসায়ীর ঘরে বিপুল পরিমাণ ভিজিএফের চাল পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার ২২ মার্চ গভীর অনুসন্ধান করে জানা যায়, নহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খালিদ হোসেন ভিজিএফ এর আনুমানিক ৩ টনের বেশি চাউল আত্মসাৎ করে। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মুহঃ শাহানুর রহমান ও পুলিশদের সহোযোগিতায় উক্ত চাউল রাত অনুমান ১.৩০ টার সময় গত রবিবার ১৫ মার্চ রাত ১.৩০ টার সময় চাউল জব্দ করে। নহাটা কাঁচা বাজার পিকুলের দোকানে মহম্মদপুর খাদ্য গুদাম থেকে চাউল উত্তোলন করে নহাটা ইউনিয়ন পরিষদের গুদামে রাখে প্যানেল চেয়ারম্যান খালিদ হোসেন এবং রাতের অন্ধকারে উক্ত চাল খালিদ সহ কয়েকজন লোক রাতের আধারে পিকুলের দোকানে রাখে। পরের দিন দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ কালে সবাইকে চাউল দিতে পারে নাই। এই নিয়ে পরিষদের সামনে হৈ হুল্লোড় শুরু হয়। একপর্যায়ে প্যানেল চেয়ারম্যান খালিদ গড়িমসি কথাবার্তা বলে ধামাচাপা দিয়ে স্থান প্রস্তান করে। পরে রাত্রে বেলা গোপন সংবাদ পেয়ে ইউএনও শাহানুর রহমান চাউল জব্দ করে। সরকারি চাউল আত্মসাৎের কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাগুরা জেলা প্রশাসক ও ইউএনওর সুদৃষ্টি কামনা করেন যারা চাউল পায়নি তালিকাভুক্ত দুস্থ ও অসহায় মানুষরা।

এদিকে আরও অভিযোগ আছে এডিবি বরাদ্দকৃত ২০২৫-২৬ অর্থ বছরে নহাটা বাজারের কাঁচা বাজারে একটি ইটের সলিং রাস্তা করে আনুমানিক ৩০০ ফুট। তিন নম্বর নিম্ন মানের আমা ইট দিয়ে কাজ করার কারণে রাস্তা দেবে যায় এবং বাজারের দোকানদাররা নিম্ন ইট দেওয়ার অভিযোগ দিলে প্যানেল চেয়ারম্যান খালিদ তোয়াক্কা করে নাই। বাস্তবে দেখা যায় কাজের মান নিম্ন হওয়ায় প্রচুর পানি বদ্ধ হয়ে আছে।

এবিষয়ে মেম্বার খালিদ হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।



Basic News24