
ফারুক আহমেদ, মাগুরা :হাজাপ্রকৃত মালিকদের নি
কট র টাকা মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ধারাবাহিক তৎপরতায় জুন ২০২৬ মাসে হারানো ও বিভিন্ন সময় জিডিভুক্ত আইফোনসহ মোট ৩৫টি মোবাইল ফোন (আনুমানিক মূল্য ৬,৪০,০০০/- টাকা) এবং বিকাশ প্রতারণার ৫০,০০০/- হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ৩০ জুলাই তারিখে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ ও বিকাশ প্রতারণার অর্থ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
সভাপতির বক্তব্যে মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত ও আর্থিক তথ্যের একটি গুরুত্বপূর্ণ ভান্ডার। তাই মোবাইল ফোন ব্যবহারে সকলকে সচেতন থাকতে হবে এবং হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করার আহ্বান জানান। তিনি আরও বলেন, মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে হারানো মোবাইল উদ্ধার ও সাইবার অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থার অনুভূতি সৃষ্টি হয়েছে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং ও অনুসন্ধানের মাধ্যমে এসব মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি ফেসবুক সংক্রান্ত জিডি বা অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়ার বিরুদ্ধে কার্যক্রম এবং ক্লুলেস হত্যা, ডাকাতি ও চুরি মামলার রহস্য উদঘাটন ও অপরাধী গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
মাগুরা জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষা, সাইবার অপরাধ দমন এবং হারানো মালামাল উদ্ধারে সর্বদা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; মাগুরা জেলার চার থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ