মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  ঢাকাস্থ শ্রীপুর-মাগুরা বিএনপি পরিবারের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠন মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের

মাগুরায় শিক্ষক কর্তৃক ছাত্রী অন্তঃসত্ত্বার অভিযোগ: বিতর্কিত শিক্ষক লাপাত্তা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Reporter Name

মাগুরা প্রতিনিধি:

মাগুরা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক লিটনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক শোষণের মাধ্যমে অন্তঃসত্ত্বা করার গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে ভুক্তভোগী ওই ছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে প্রকাশ পেয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে রয়েছেন।

স্থানীয় ও কলেজ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক লিটন সরকারি মহিলা কলেজের ওই ছাত্রীকে নিজের কাছে প্রাইভেট পড়ানোর সুযোগে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি সম্প্রতি কলেজ প্রাঙ্গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই গত প্রায় দুই সপ্তাহ ধরে অভিযুক্ত শিক্ষক লিটন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। ঘটনার সত্যতা ও শিক্ষকের এমন লাপাত্তা হয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কলেজ ছাত্রী শিক্ষক লিটনের এই অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে তার কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে সচেতন মহল শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।



Basic News24