সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের ইসলামী ব্যাংক নিয়ে বিভ্রান্তি: শরিয়াহ, অর্থনীতি ও বৈশ্বিক বাস্তবতা কী বলে? মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায়, শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় লেংটা বাবার আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যাত্রাপালা শ্রীপুরে পল্লিবিদ্যুতের চরম অবহেলায় দিনমজুরের করুণ মৃত্যু: ২ কর্মী বরখাস্ত মাগুরায় দেশব্যাপী ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ

Reporter Name

মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযো

মোঃ উজ্জ্বল হোসেন শান্ত :

মাগুরার পাঠখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাইটগার্ড মাসুমের বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রি এবং নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি কথিত এসব কর্মকাণ্ডের কারণে তিনি এলাকাবাসীর হাতে ধরা পড়েন।

স্থানীয়দের আরও অভিযোগ, মাসুম এর আগেও এলাকায় একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে পাঠখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাইটগার্ড মাসুমের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো তথ্য জানেন না বলে দাবি করেন। তিনি অভিযোগগুলো সম্পর্কে অবগত নন বলেও জানান।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে সাংবাদিকরা অনুসন্ধান করতে গেলে সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, পাঠখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত। নাইটগার্ড মাসুমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো স্বতন্ত্র তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।



Basic News24