বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি মাগুরায় বিদ্যালয়ের নাইটগার্ডের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের ইসলামী ব্যাংক নিয়ে বিভ্রান্তি: শরিয়াহ, অর্থনীতি ও বৈশ্বিক বাস্তবতা কী বলে? মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহম্মদপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায়, শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় লেংটা বাবার আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যাত্রাপালা শ্রীপুরে পল্লিবিদ্যুতের চরম অবহেলায় দিনমজুরের করুণ মৃত্যু: ২ কর্মী বরখাস্ত

মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name


মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠি
মোহাম্মদপুর প্রতিনিধি:
মাগুরার মোহাম্মদপুর উপজেলায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর উদ্যোগে এক পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ৭টায় মোহাম্মদপুর উপজেলা অফিসে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমিনুল এহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF-এর যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF-এর মাগুরা জেলা সহকারী সেক্রেটারি জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল মতিন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের পাশাপাশি সৎ, দক্ষ ও আদর্শিক ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে পেশাজীবী ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যবসায়িক কর্মকাণ্ডে সততা, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী বলেন, পেশাজীবী ও ব্যবসায়ীদের কল্যাণে IBWF-এর কার্যক্রম উপজেলা পর্যায়ে আরও বিস্তৃত ও গতিশীল করতে হবে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর উপজেলা শাখার আমির জনাব নূর আহমদ আলী এবং সেক্রেটারি জনাব অধ্যাপক রেজাউল ইসলাম।
সমাবেশে মোহাম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, পেশাজীবী, স্থানীয় নেতৃবৃন্দ এবং সংগঠনের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পেশাজীবী ও ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ, সংগঠনের সফলতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।



Basic News24