শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরায় বাটিকাডাঙ্গা সার্বজনীন শ্রীশ্রী কাত্যায়নী পূজা উদযাপন, সম্প্রীতি ও ঐক্যের আহ্বান ডিসির যশোরের ঝিকরগাছায় জোর করে জমি দখল ও মাটি কাটার অভিযোগ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ও জেলা উন্নয়ন কমিটির সভাা মাগুরা আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পুরস্কার বিতরণ বইয়ের নাম: দ্য আলটিমেট ট্রুথ: সৃষ্টির নকশায় স্রষ্টার সন্ধান লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী বইয়ের নাম: দ্য আলটিমেট ট্রুথ: সৃষ্টির নকশায় স্রষ্টার সন্ধান লেখক: মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী মাগুরার শালিখায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত মাগুরা জে মালা পুলিশ লাইন্স মাঠে মাসিকস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালী ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালী

মাগুরায় বাটিকাডাঙ্গা সার্বজনীন শ্রীশ্রী কাত্যায়নী পূজা উদযাপন, সম্প্রীতি ও ঐক্যের আহ্বান ডিসির

Reporter Name

মাগুরায় বাটিকাডাঙ্গা সার্বজনীন শ্রীশ্রী কাত্যায়নী পূজা উদযাপন, সম্প্রীতি ও ঐক্যের আহ্বান ডিসি

মাগুরা পৌর প্রতিনিধি:

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় অনুষ্ঠিত হলো পৌরসভার বাটিকাডাঙ্গা সার্বজনীন শ্রীশ্রী কাত্যায়নী পূজা।বৃহস্পতিবার ১৯শে নভেম্বর নানক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাগুরার জেলা প্রশাসক মো:- মোতাকাব্বির আহাম্মেদ বক্তব্যে জানান ধর্মীয় সম্প্রীতি, মানবতা ও সামাজিক ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যে যার ধর্ম পালন করব, কিন্তু মানুষ হিসেবে আমাদের পরিচয় সবার আগে। সমাজে বিভেদ, হিংসা-বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকতে পারে না। একে অপরের পাশে দাঁড়ানো, মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সকল ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করাই হোক আমাদের অঙ্গীকার।;
প্রধান উপদেষ্টা মোহনলাল (খোকন ঠাকুর) জানান নতুন প্রজন্মের কাছে অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা পৌঁছে দিতে হবে।
তিনি পূজা উদযাপন কমিটির সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ, সংসদ সদস্যের সহধর্মিণী রওশন আরা বেগম এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল
বাটিকাডাঙ্গা সার্বজনীন শ্রীশ্রী সাধারণ সম্পাদক রতন কুমার ভৌমিক; মোহন লাল রায় (খোকন ঠাকুর)। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় করেছে দোয়েল স্পোর্টিং ক্লাব, বাটিকাগাডাঙ্গা, মাগুরা।



Basic News24