শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শালিখায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি চিত্তরঞ্জন গ্রেফতার মাগুরায় ডেঙ্গু সচেতনতায় জামায়াতের লিফলেট বিতরন বুনাগাতীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শালিখা ক্রেডিট ইউনিয়ন দেড় কোটি টাকা আত্মসাৎ সংবাদের প্রতিবাদ শালিখা ক্রেডিট ইউনিয়ন দেড় কোটি টাকা আত্মসাৎ সংবাদের প্রতিবাদ মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল জিন সাপ’ আতঙ্ক শালিখায়: গ্রাম রক্ষায় গাছের চূড়ায় লাল পতাকা টাঙিয়ে ‘গ্রাম বন্ধ’ কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর/ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১৭ জন আসামী গ্রেফতার করা হয়।

মাগুরায় শিক্ষক কর্তৃক ছাত্রী অন্তঃসত্ত্বার অভিযোগ: বিতর্কিত শিক্ষক লাপাত্তা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Reporter Name

মাগুরা প্রতিনিধি:

মাগুরা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক লিটনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক শোষণের মাধ্যমে অন্তঃসত্ত্বা করার গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে ভুক্তভোগী ওই ছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে প্রকাশ পেয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে রয়েছেন।

স্থানীয় ও কলেজ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক লিটন সরকারি মহিলা কলেজের ওই ছাত্রীকে নিজের কাছে প্রাইভেট পড়ানোর সুযোগে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি সম্প্রতি কলেজ প্রাঙ্গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই গত প্রায় দুই সপ্তাহ ধরে অভিযুক্ত শিক্ষক লিটন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। ঘটনার সত্যতা ও শিক্ষকের এমন লাপাত্তা হয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কলেজ ছাত্রী শিক্ষক লিটনের এই অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে তার কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে সচেতন মহল শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।



Basic News24