বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা শালিখায় ছাত্র-ছাত্রীদের স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সর্ব মোট ১০ জন আসামীকে গ্রেফতার যশোর খাজুরায় এজাহার ভুক্ত আসামি গ্রেফতার -৩ কক্সবাজারে স্বর্ণলংকার ও মোবাইল ফোন উদ্ধার সহ এজাহার নামীয় আসামি গৃহকর্মী গ্রেফতার  ফরম পূরণের সুযোগ নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  ঢাকাস্থ শ্রীপুর-মাগুরা বিএনপি পরিবারের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠন মোহাম্মদপুরে IBWF-এর পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত জীবনবৃত্তান্ত মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী ব্যক্তিগত পরিচিতি

মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা

Reporter Name

মাগুরায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার এর ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশাল

আকরাম হোসেন ইকরাম মাগুরা পৌর প্রতিনিধি // আমরা বাংলাদেশে সুন্দর পরিবেশে ব্যসায়ী সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। যে দেশে যতো শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে সে দেশ ততো উন্নতি হয়েছে, দেশের উন্নতির জন্য আমাদেরকে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাগুরা অডিটোরিয়ামে ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় আই বি ডব্লিউ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শহীদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন। আই বি ডব্লিউ ফাউন্ডেশনের মাগুরা জেলা সহ সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই বি ডব্লিউ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ইন্জিনিয়ার আবিদ হাসান, কেন্দ্রীয় সংগঠনের ট্রেইনার হুসাইন আল মামুন, আই বি ডব্লিউ ফাউন্ডেশনের যশোর কুষ্টিয়া অঞ্চলের সভাপতি আবদুল মতিন, আই বি ডব্লিউ ফাউন্ডেশনের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।
আই বি ডব্লিউ ফাউন্ডেশনের জেলা সেক্রেটারী ডাক্তার রবিবুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আই বি ডব্লিউ ফাউন্ডেশনের মাগুরা সদর উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক জাফরী,সহসভাপতি মোঃ শাজাহান, সদর উপজেলা প্রচার সম্পাদক মোঃ শহীদুল ইসলামসহ আরো অনেকে।
প্রধান অতিথি তাঁর বক্তব্য তিনি আরো বলেন, নিজেকে ও রাষ্ট্রকে অর্থনৈতিক ভাবে উন্নত করতে হলে প্রত্যেক নাগরিক সৎভাবে যে কোনো উৎপাদনের সাথে যুক্ত থাকতে হবে,তা নাহলে আমরা উন্নত বিশ্ব থেকে পিছিয়ে পড়বো।
কর্মশালায় জেলার বিভিন্ন ধরনের ৩ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।



Basic News24