June 17, 2026, 1:51 pm
শিরোনাম:
মাগুরায় জামায়াত নেতার মাদকের ছোবল থেকে যুবকদের মাঝে স্বেচ্ছায় ফুটবল বিতরণ মাগুরা জেলা কারাগারে বয়স্কদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। জেলা প্রশাসকের শিশু ও চক্ষু হাসপাতাল কমিটির পৃথক সভা:  মাগুরার মহম্মদপুর মেয়াদোত্তীর্ণ কীটনাশকের বিক্রির দায়ে৭৫ হাজার টাকা জরিমানা অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শালিখা উপজেলা পরিবেষক সমিতির নতুন কমিটি গঠন। মাগুরা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা: শ্রেষ্ঠ সদস্যদের পুরস্কার প্রদান শালিখা উপজেলা পরিবেশ সমিতির নতুন কমিটি গঠন। যশোরে ডি লাইট ১৩তলা ভবনের মালিকের বিরুদ্ধে মানববন্ধন ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে বর্ণাঢ্য র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত।

মাগুরায় নবাগত পুলিশ সুপারের যোগদান ও গার্ড অফ অনার

Reporter Name

মাগুরা প্রতিনিধি / মাগুরা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান (৩০ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে মাগুরা জেলায় যোগদান করেছেন। জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে সম্মান জানায়।

দায়িত্বভার গ্রহণের পর পুলিশ সুপার হাবিবুর রহমান পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। তিনি মাগুরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ফোর্স এবং বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা জানান

নবাগত পুলিশ সুপার তাঁর বক্তব্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



Basic News24