শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের নিয়ে সমাবেশ

Reporter Name

ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের নিয়ে সমাবে

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী বিভিন্ন বিদ্যালয়ের কমিটিদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ গুলোতে এসব সমাবেশ করা হয়।

সকালে পৌর শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসিবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি শুধু তার শিক্ষক বা শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে ওঠে। আজকের এই সমাবেশ সেই সহযোগিতারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

একই সময়ে পৌর শহরের আইডিয়াল হাই স্কুলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন বলেন, শিক্ষক ও অভিভাবকদের নিবিড় যোগাযোগ থাকলে শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়ন দ্রুত নিশ্চিত হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান , স্কুল শেষে বাড়িতে সময় কাটানোর ধরণ এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এছাড়া পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়,কালেক্টর পাবলিক স্কুল এন্ড কলেজ, আরকে স্টেট স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন স্কুলে শিক্ষা নিশ্চিতকরণ, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক মূল্যবোধ গঠন, শৃঙ্খলা বজায় রাখা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন অভিভাবক সমাবেশ করা হয়।



Basic News24