শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা কাটাখালী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের পেশাগত সনদপত্রে স্মারক নম্বর ছাড়াই নিয়োগের অভিযোগ দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সেরা সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি শালিখায় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা। শালিখা গঙ্গারামপুরে জলাবদ্ধ রাস্তা পরিদর্শনে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন: দ্রুত পাকাকরণের আশ্বাস ​ মাগুরায় বিএনপি নেতা পুলিশের গাড়ি থেকে হত্যা মামলার আসামি ছিনতাইয়ের অভিযোগ সাংবাদিক হারুনকে ঢাকা জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দেওয়া হল বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, উদ্যোগে উদ্ধারকৃত আইফোন সহ ৩৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৫০,০০০/- হস্তান্তর  মাগুরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার মাগুরায় উন্নত জাতের গাভী পালনে সমবায়ের আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠান

মাগুরায় আ-লীগের  ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিরোধ মিছিল 

Reporter Name

 

ওয়াশিক বিন তালহা মাগুরা থেকে্ : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধের লক্ষ্যে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। এসময় তারা ‘হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব লিটু বিশ্বাস।এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক কে এম রোমানুর রহমান বিপ্লব ও সদস্য সচিব সুজন মাহমুদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল, যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ, সাবেক আহ্বায়ক ইমরান এবং কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খান প্রমুখ।একইভাবে মাগুরা শহরেও ছাত্রদল মোটরসাইকেল শোডাউন হয়েছে।



Basic News24