বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরা জেলায় তেষজ ফলজ বৃক্ষরোপণ শুভ উদ্বোধন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে উত্তপ্ত মহম্মদপুর: সংঘাত এড়াল বিএনপির দুই পক্ষ মাগুরায় শিক্ষক কর্তৃক ছাত্রী অন্তঃসত্ত্বার অভিযোগ: বিতর্কিত শিক্ষক লাপাত্তা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শালিখা উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ: তদন্ত প্রতিবেদন নিয়ে ধোঁয়াশা, নিষ্ক্রিয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শিল্পায়ন ও নতুন কর্মসংস্থানের আশায় ঢাকায় মাগুরার উদ্যোক্তাদের মিলনমেলা রংপুরে ৪ খুন: পুলিশের বয়ান ঘিরে নানা প্রশ্ন-আন্দোলন, থানা থেকে মামলার তদন্তভার ডিবিতে গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে -১৭ বছর : প্রধানমন্ত্রীর প্রেস সচিব ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর আটক, হাসপাতালে ভর্তি ঢাকা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান।

মাগুরার শালিখায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা আপন ২ভাই চকলেট ও নয়ন মুন্সি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার।

Reporter Name

মাগুরার শালিখায় যৌথ বাহিনীর অভিযানে সচল ফায়ারিং পিস্তল, তিন রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন জব্দ সহ বিএনপির দুই নেতাকে আটক যৌথ বাহিনী
শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মুন্সিপাড়া এলাকা থেকে ভোর রাতে বিএনপির দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আটক দুজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, শালিখা থানা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট মুন্সি এবং শালিখা থানা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি। তারা আপন দুই ভাই।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অস্ত্রগুলো কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আটক দুজনের
বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সাঈদ জানান, রাতে যৌথ অভিযানে চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা দুজই মাগুরা শালিখা উপজেলার মুন্সিপাড়া এলাকার মৃত শহিদুর রহমানের ছেলে। তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত।
কর্মকর্তা আরো জানান, রাতে অভিযানে শালিখা থানা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট মুন্সির কাছ থেকে একটি আগ্নেয়ান্ত্র উদ্ধার করা হয়। এছাড়ার বাড়ি থেকে দেশীয় অস্ত্র পাওয়া যায়।
তবে আটকৃত মনিরুজ্জামান চকলেট মুন্সির সহধর্মিণী লাবনী পারভীন দাবি করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। আমরা এই ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি।



Basic News24