শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাগুরায় দেশব্যাপী ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে উত্তপ্ত মহম্মদপুর: সংঘাত এড়াল বিএনপির দুই পক্ষ মাগুরায় শিক্ষক কর্তৃক ছাত্রী অন্তঃসত্ত্বার অভিযোগ: বিতর্কিত শিক্ষক লাপাত্তা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শালিখা উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ: তদন্ত প্রতিবেদন নিয়ে ধোঁয়াশা, নিষ্ক্রিয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শিল্পায়ন ও নতুন কর্মসংস্থানের আশায় ঢাকায় মাগুরার উদ্যোক্তাদের মিলনমেলা রংপুরে ৪ খুন: পুলিশের বয়ান ঘিরে নানা প্রশ্ন-আন্দোলন, থানা থেকে মামলার তদন্তভার ডিবিতে গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে -১৭ বছর : প্রধানমন্ত্রীর প্রেস সচিব ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর আটক, হাসপাতালে ভর্তি ঢাকা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান।

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মহম্মদপুর উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে মতবিনিময়:

Reporter Name

মাগুরা প্রতিনিধি/ জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসক, মাগুরা মহম্মদপুর উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এছাড়াও জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, জেলা আনসার কমান্ড্যান্ট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার, মহম্মদপুর, মাগুরা; মহম্মদপুর সেনা ক্যাম্পের কমান্ডার; মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং এসি ল্যান্ড, মহম্মদপুর, মাগুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।



Basic News24