শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রীপুরে পল্লিবিদ্যুতের চরম অবহেলায় দিনমজুরের করুণ মৃত্যু: ২ কর্মী বরখাস্ত মাগুরায় দেশব্যাপী ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে উত্তপ্ত মহম্মদপুর: সংঘাত এড়াল বিএনপির দুই পক্ষ মাগুরায় শিক্ষক কর্তৃক ছাত্রী অন্তঃসত্ত্বার অভিযোগ: বিতর্কিত শিক্ষক লাপাত্তা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শালিখা উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ: তদন্ত প্রতিবেদন নিয়ে ধোঁয়াশা, নিষ্ক্রিয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শিল্পায়ন ও নতুন কর্মসংস্থানের আশায় ঢাকায় মাগুরার উদ্যোক্তাদের মিলনমেলা রংপুরে ৪ খুন: পুলিশের বয়ান ঘিরে নানা প্রশ্ন-আন্দোলন, থানা থেকে মামলার তদন্তভার ডিবিতে গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে -১৭ বছর : প্রধানমন্ত্রীর প্রেস সচিব ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর আটক, হাসপাতালে ভর্তি

মাগুরায় বিএনপির দুই গ্রুপের ভিতর আ-লীগ ঢুকে  সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

Reporter Name

 

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র দুই গ্রুপের ভিতর আ-লীগ ঢুকে  সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুর-লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় নাঈম ও জিহাদ আলী সাহেব আলী মন্ডল এবং যুথি খাতুন সহ অনেকেই আহত হয়েছেন একাধিক বাড়িঘর ভাঙচুর, নগদ অর্থ ও মালামাল লুটের ঘটনা ঘটে।ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী—মোঃ ইদ্রিস (৪৫), পিতা মৃত আঃ খালেক সদ্দার — তার কাছ থেকে নগদ ১,৫০,০০০ টাকা নেওয়া হয়েছে, ঘরের মালামাল লুট ও দুটি ঘর ভাঙচুর করা হয়েছে।মোঃ আজাদ মন্ডল (৩২), পিতা জাহিদ মন্ডল — বিদ্যুতের মিটার ভাঙা হয়েছে, মালামাল লুট এবং নগদ ৯০,০০০ টাকা নেওয়া হয়েছে।রজব মন্ডল (৫০), পিতা হেলাল উদ্দিন মন্ডল — বাড়ি ভাঙচুর ও নগদ ১,৭০,০০০ টাকা নেওয়ার অভিযোগ।আখিরুল (৫০), পিতা গোলাম সদ্দার — বাড়ি ভাঙচুর এবং নগদ ২,০০,০০০ টাকা লুটের অভিযোগ।মহিদুল মন্ডল (৩৫), পিতা মতিয়ার মন্ডল — বাড়ি ও দোকান ভাঙচুর, দোকানের মালামাল লুট, নগদ প্রায় ২ লাখ টাকা, দুইটি এক ভরি ওজনের আংটি ও একটি এক ভরি চেইন নিয়ে যাওয়ার অভিযোগ।কাশেম মন্ডল, পিতা মৃত আঃ বারিক মন্ডল — বাড়ি ভাঙচুর ও মালামাল-নগদ লুট হয়েছে বলে দাবি।নূরইসলাম (৩২), পিতা হাসেন মন্ডল — একটি ভ্যান, নগদ ৫০,০০০ টাকা এবং বাড়ির মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।স্থানীয়রা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Basic News24